سورة Az-Zalzalah ( The Earthquake )

سورة Az-Zalzalah ( The Earthquake ) - জহুরুল হক عدد الآيات 8

পৃথিবী যখন কম্পিত হবে আপন কম্পনে,
আর পৃথিবী বের করে দেবে তার বোঝাগুলা,
আর মানুষ বলবে -- ''এর কী হল?’’
সেইদিন সে বর্ণনা করবে তার কাহিনীগুলো,
যেন তোমার প্রভু তাকে প্রেরণা দিয়েছেন।
সেইদিন মানুষেরা দলে-দলে বেরিয়ে পড়বে যেন তাদের দেখানো যেতে পারে তাদের ক্রিয়াকলাপ।
তখন যে কেউ এক অণু-পরিমাণ সৎকাজ করেছে সে তা দেখতে পাবে;
আর যে কেউ এক অণু-পরিমাণ মন্দকাজ করেছে সেও তা দেখতে পাবে।
مشاركة الموضوع