سورة Al-Qadr ( The Night of Decree )

سورة Al-Qadr ( The Night of Decree ) - জহুরুল হক عدد الآيات 5

নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে।
আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?
মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ।
ফিরিশ্‌তাগণ ও রূহ্ তাতে অবতীর্ণ হয় তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি ব্যাপার সন্বন্ধে --
শান্তি -- ফজরের উদয় পর্যন্ত তা চলতে থাকবে।
مشاركة الموضوع