سورة As-Sharh ( The Opening Forth)

سورة As-Sharh ( The Opening Forth) - জহুরুল হক عدد الآيات 8

আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে দিই নি?
আর আমরা তোমার থেকে লাঘব করেছি তোমার ভার, --
যা চেপে বসেছিল তোমার পিঠে;
আর আমরা তোমার জন্য উন্নত করেছি তোমার নামোল্লেখ।
অতএব কষ্টের সঙ্গেই তো আরাম রয়েছে,
নিশ্চয় কষ্টের সঙ্গে আরাম রয়েছে।
সুতরাং যখন তুমি মুক্ত হয়েছে তখন কঠোর পরিশ্রম করো,
আর তোমার প্রভুর প্রতি তবে একান্তভাবে মনোনিবেশ করো।
مشاركة الموضوع