سورة An-Nas ( Mankind )

سورة An-Nas ( Mankind ) - জহুরুল হক عدد الآيات 6

তুমি বলে যাও -- ''আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, --
''মানুষের মালিকের, --
''মানুষের উপাস্যের,
''গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, --
''যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়,
''জিনের অথবা মানুষের মধ্যে থেকে।’’
مشاركة الموضوع