سورة Al-Falaq ( The Daybreak )

سورة Al-Falaq ( The Daybreak ) - জহুরুল হক عدد الآيات 5

তুমি বলো -- ''আমি আশ্রয় চাইছি নিশিভোরের প্রভুর কাছে, --
''তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
''আর অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে ফেলে,
''আর গাঁথনিতে ফুৎকারিণীদের অনিষ্ট থেকে,
''আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’’
مشاركة الموضوع