سورة Al-Masad ( The Palm Fibre )

سورة Al-Masad ( The Palm Fibre ) - জহুরুল হক عدد الآيات 5

ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক!
তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না।
তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে --
আর তার স্ত্রীকেও, -- ইন্ধন বহনকারিণী --
তার গলায় থাকবে কড়াপাকের খেজুরের আঁশের রশি।
مشاركة الموضوع