سورة Al-Ma'un ( Small Kindnesses )

سورة Al-Ma'un ( Small Kindnesses ) - জহুরুল হক عدد الآيات 7

তুমি কি তাকে দেখেছ যে ধর্মকর্মকে প্রত্যাখান করে?
সে তো ঐ জন যে এতীমদের হাঁকিয়ে দেয়,
আর গরীব-দুঃখীকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেখায় না।
অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি --
যারা স্বয়ং তাদের নামায সন্বন্ধে উদাসীন,
যারা নিজেরাই হচ্ছে লোক-দেখিয়ে,
আর যারা নিষেধ করে সাহায্য-সহায়তাকরণ।
مشاركة الموضوع