سورة Al-Fil ( The Elephant )

سورة Al-Fil ( The Elephant ) - জহুরুল হক عدد الآيات 5

তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি-বাহিনীর প্রতি?
তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেন নি?
আর তাদের উপরে তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখীর দল,
যারা তাদের আছড়ে ছিল শক্ত-কঠিন পাথরের গায়ে;
ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো।
مشاركة الموضوع