سورة Al-Humazah ( The Slanderer )

سورة Al-Humazah ( The Slanderer ) - জহুরুল হক عدد الآيات 9

ধিক্ প্রত্যেক নিন্দাকারী কুৎসারটনাকারীর প্রতি,
যে ধনসম্পদ জমা করছে এবং তা গুনছে,
সে ভাবছে যে তার ধনসম্পত্তি তাকে অমর করবে।
কখনো না! তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে সর্বনাশা দুর্ঘটনায়।
আর কিসে তোমাকে বোঝানো যাবে সেই হুতামাহ্ কি?
তা আল্লাহ্‌র হুতাশন, প্রজ্জ্বলিত রয়েছে --
যা উদিত হয়েছে হৃদয়ের উপরে।
নিঃসন্দেহ এটি হচ্ছে তাদের চারপাশে এক বেড়া --
সারিসারি খুটিরঁ ভেতরে।
مشاركة الموضوع