سورة Al-Qari'ah ( The Striking Hour )

سورة Al-Qari'ah ( The Striking Hour ) - জহুরুল হক عدد الآيات 11

মহাসংকট!
কী সে মহাসংকট?
হায়, কিভাবে তোমাকে বোঝানো যাবে সেই মহাসংকট কি?
সেইদিন মানুষরা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো,
আর পাহাড়গুলো হয়ে যাবে ধোনা পশমের মতো।
সুতরাং তার ক্ষেত্রে যার পাল্লা ভারী হবে, --
সে তো তখন হবে সন্তোষজনক জীবনযাপনে।
কিন্ত তার ক্ষেত্রে যার পাল্লা হবে হাল্কা --
তার মাতা হবে হাবিয়াহ্‌।
হায়, কি করে তোমাকে বোঝানো যাবে কী সেই!
জ্বলন্ত আগুন।
مشاركة الموضوع