Select surah 1- আল-ফাতিহা 2- আল-বাকারা 3- আলে ইমরান 4- আন-নিসা 5- আল-মায়েদা 6- আল-আনআম 7- আল-আরাফ 8- আল-আনফাল 9- আত-তাওবা 10- ইউনূছ 11- হুদ 12- ইউসূফ 13- আর-রাদ 14- ইবরাহীম 15- আল-হিজর 16- আন-নাহল 17- আল- ইসরা 18- আল-কাহাফ 19- মারইয়াম 20- ত্বা-হা 21- আল-আম্বিয়া 22- আল-হজ্ব 23- আল-মুমিনুন 24- আন-নূর 25- আল-ফোরকান 26- আশ-শুআরা 27- আন-নামল 28- আল-কাসাস 29- আল-আনকাবুত 30- আর-রূম 31- লুকমান 32- আস-সাজদাহ 33- আল-আহযাব 34- সাবা 35- ফাতির 36- ইয়াসীন 37- আস-সাফফাত 38- সা-দ 39- আয-যুমার 40- গাফের 41- ফুসসিলাত 42- আশ-শুরা 43- আয-যুখরুফ 44- আদ-দুখান 45- আল-জাসিয়া 46- আল-আহকাফ 47- মুহাম্মাদ 48- আল-ফাতহ 49- আল-হুজুরাত 50- ক্বাফ 51- আজ-জারিয়াত 52- আত-তূর 53- আন-নাজম 54- আল-কামার 55- আর-রাহমান 56- আল-ওয়াকিয়াহ 57- আল-হাদীদ 58- আল-মুজাদালাহ 59- আল-হাশর 60- আল-মুমতাহিনাহ 61- আস-সাফ 62- আল-জুমুআ 63- আল-মুনাফিকুন 64- আত-তাগাবুন 65- আত-তালাক 66- আত-তাহরীম 67- আল-মুলক 68- আল-কলম 69- আল-হাক্কাহ 70- আল-মাআরিজ 71- নূহ 72- আল-জীন 73- আল-মুযযাম্মিল 74- আল-মুদ্দাসসির 75- আল-কিয়ামাহ 76- আল-ইনসান 77- আল-মুরসালাত 78- আন-নাবা 79- আন-নাযেআত 80- আবাসা 81- আত-তাকবীর 82- আল-ইনফিতার 83- আল-মুতাফফিফীন 84- আল-ইনশিকাক 85- আল-বুরুজ 86- আত-তারেক 87- আল-আলা 88- আল-গাশিয়াহ 89- আল-ফাজর 90- আল-বালাদ 91- আশ-শামস 92- আল-লাইল 93- আদ-দুহা 94- আশ শারহ 95- আত-তীন 96- আল-আলাক 97- আল-কদর 98- আল-বাইয়েনাহ 99- আয-যালযালাহ 100- আল-আদিয়াত 101- আল-কারিআহ 102- আত-তাকাসুর 103- আল-আসর 104- আল-হুমাযাহ 105- আল-ফীল 106- কুরাইশ 107- আল-মাউন 108- আল-কাউসার 109- আল-কাফেরূন 110- আন-নাসর 111- আল-মাসাদ 112- আল-ইখলাছ 113- আল-ফালাক 114- আন-নাস
Translations English English - Yusuf Ali English - Transliteration English - Rowwad Translation Center English - Ahmed Ali English - Ahmed Raza Khan English - Arberry English - Daryabadi English - Hilali & Khan English - Talal Itani English - Maududi English - Mubarakpuri English - Pickthall English - Qarai English - Qaribullah & Darwish English - Sarwar English - Shakir English - Wahiduddin Khan Français Español Spanish Cortes Spanish Garcia Português Deutsch German Bubenheim & Elyas German Khoury German Zaidan Italiano Nederlands Dutch Leemhuis Dutch Siregar Русский Russian Абу Адель Russian Аль-Мунтахаб Russian Крачковский Russian Кулиев Russian Османов Russian Порохова Russian Саблуков Română Greek Svenska Shqip Shqip Feti Mehdiu Shqip Sherif Ahmeti Bosanski Bosnian Mlivo Български České České Nykl Norwegian Türkçe Turkish Alİ Bulaç Turkish Çeviriyazı Turkish Diyanet İşleri Turkish Diyanet Vakfı Turkish Edip Yüksel Turkish Elmalılı Hamdi Yazır Turkish Öztürk Turkish Suat Yıldırım Turkish Süleyman Ateş Polski Croatian Georgian Српски українська Macedonian Lithuanian Azəri Azerbaijani Məmmədəliyev & Bünyadov اردو Urdu Maududi Urdu Ahmed Raza Khan Urdu Jalandhry Urdu Qadri Urdu Jawadi Urdu Junagarhi Urdu Najafi 日本語 한국어 中文 Chinese (Traditional) Hindi Hindi Muhammad Farooq Khan മലയാളം Malayalam Karakunnu & Elayavoor தமிழ் Melayu Indonesian Indonesian Quraish Shihab Indonesian Tafsir Jalalayn বাংলা জহুরুল হক فارسى كوردی Pashto Тоҷикӣ Татарча ไทย ئۇيغۇرچە Ўзбек Uzbek Mikhailo Yakuboych ދިވެހި Sindhi অসমীয়া Bisayan Iranun Maguindanaon Dari Hebrew қазақ тілі Khmer Marathi Hausa soomaali Swahili Afar N'ko Akan Chewa Dagbani Kinyarwanda Lingala Luganda Luhya Malagasy Mõõré Yaw Amazigh Amharic
Your browser does not support the audio element. সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?
তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।
তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।